পার্বত্য জেলা পরিষদে সদস্য, নিয়োগে কোটা ও বাজেটে বরাদ্দ চায় বড়ুয়া সংগঠন
জাতীয় সংসদের উচ্চ কক্ষে সংরক্ষিত সদস্য, আঞ্চলিক পরিষদসহ তিন পার্বত্য জেলা পরিষদে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, নিয়োগে কোটা ও পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট বরাদ্দ রাখাসহ ৮ দফা দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন।