লেবাননে শান্তিরক্ষী বাহিনীর ভবিষ্যৎ নিয়ে তিন বিকল্প প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের
লেবাননে অবস্থানরত জাতিসংঘ অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) বর্তমান মেয়াদ চলতি বছরের শেষে শেষ হতে যাচ্ছে। এ অবস্থায় দেশটিতে ভবিষ্যতে জাতিসংঘের ইউনিফর্মধারী বাহিনীর উপস্থিতি কেমন হবে, তা নিয়ে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের কাছে তিনটি বিকল্প প্রস্তাব তুলে ধরেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।