২৯ বছর পরও কাটেনি প্রিন্সেস ডায়ানার মৃত্যু নিয়ে বিতর্ক
প্রিন্সেস ডায়ানার মৃত্যুর প্রায় তিন দশক পর নতুন করে আলোচনায় ব্রিটিশ রাজপরিবার। ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর খবর দেয়ার সময় তৎকালীন প্রিন্স চার্লসকে উচ্ছ্বসিত মনে হয়েছিল- এমনটাই দাবি ডায়ানার ভাই আর্ল স্পেন্সারের। যদিও, তা নাকচ করে দিয়েছে বাকিংহাম প্যালেস। সম্প্রতি ডায়ানাকে নিয়ে প্রকাশ হতে যাওয়া বই ঘিরে এ ধরণের মতবিরোধকে দুঃখজনক বলছেন ব্রিটেনবাসী।