Recent event
ব্রাজিলের আদিবাসী সংগঠন
আজারবাইজানসহ বিভিন্ন স্থানে পরিবেশকর্মীদের বিক্ষোভ

আজারবাইজানসহ বিভিন্ন স্থানে পরিবেশকর্মীদের বিক্ষোভ

জাতিসংঘ জলবায়ু সম্মেলন, কপ টোয়েন্টি নাইন চলাকালে আয়োজক দেশ আজারবাইজানে বিক্ষোভ করেছে পরিবেশবাদীদের একাংশ। শনিবার, বাকুতে কপ সামিটের মূল ভেন্যু একটি সাধারণ কক্ষে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বলেন, উন্নত রাষ্ট্রগুলো আর্থিক অনুদান না বাড়ালে অনুন্নত ও দরিদ্র রাষ্ট্র কখনোই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে পারবে না। এছাড়া পরিবেশ দূষণের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে ইতালির রোমে অনুষ্ঠিত হয়েছে ক্লাইমেট প্যারেড। আর জি টোয়েন্টি সম্মেলন শুরুর প্রাক্কালে জোটের নেতাদের উদাসীনতার প্রতি ক্ষোভ জানিয়ে ভিন্নধর্মী এক প্রদর্শনী করেছে ব্রাজিলের আদিবাসী সংগঠন।