ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।