বৈশ্বিক শীর্ষ সম্মেলনে চক্ষুস্বাস্থ্য বিষয়ক প্রতিশ্রুতি জোরদার করতে যাচ্ছে বাংলাদেশ
মানসম্পন্ন চক্ষুস্বাস্থ্য সেবা সম্প্রসারণে চলতি বছর অনুষ্ঠেয় চক্ষুস্বাস্থ্য বিষয়ক বৈশ্বিক শীর্ষ সম্মেলনে জোরালো অঙ্গীকার করতে যাচ্ছে বাংলাদেশ। ‘দ্য ২০২৬ গ্লোবাল সামিট ফর আই হেলথ’-এ বাংলাদেশের খসড়া অঙ্গীকার চূড়ান্ত করার লক্ষ্যে আজ (মঙ্গলবার, ৭ জুলাই) ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে অনুষ্ঠিত এক পরামর্শ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।