
লোডশেডিং থেকে বাঁচতে সোলার কিনবেন? প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও ইনস্টলেশনের পুরো খরচের হিসাব জানুন
ভয়াবহ গরমে প্রতিদিন তীব্র লোডশেডিংয়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অনেকেই সোলার প্যানেল বাসায় বসানোর চিন্তা করছেন? কিন্তু সোলার প্যানেল কিনলেই সোলার সিস্টেমের কাজ শেষ হয়ে যায় না। অনেকে ভাবেন কয়েক হাজার টাকা দিয়ে একটি প্যানেল কিনলেই ঘরের ফ্যান-লাইট চলবে। কিন্তু বাস্তবে সোলার প্যানেল কেবল সূর্যের আলো থেকে ডিসি (DC) বিদ্যুৎ উৎপন্ন করে। সেই বিদ্যুৎ সরাসরি ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতিতে চালানো যায় না এবং ব্যাকআপও রাখা যায় না। এ জন্য সোলার প্যানেলের সাথে ব্যাটারি, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও অন্যান্য সরঞ্জামের সমন্বয়ে একটি শক্তিশালী সোলার প্যানেল প্যাকেজ তৈরি করতে হয় (Solar System for Home)।

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
নেত্রকোণার আটপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিব খান (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি মোহনগঞ্জ উপজেলা ওলামাদলের সভাপতি বলে জানা গেছে। আজ (বুধবার, ১১ জুন) সকালে আটপাড়া উপজেলার বাউসাম গ্রামের নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যানের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্টে নিহত হন।