উরুগুয়েতে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক ফেরি উন্মোচন
উরুগুয়েতে উন্মোচন করা হয়েছে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক ফেরি 'চায়না জোরিলা'। সামুদ্রিক- গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে নির্মিত ১৩০ মিটার দীর্ঘ ফেরিটি ২১০০ যাত্রী ও ২২৫টি যানবাহন পরিবহনে সক্ষম। দক্ষিণ উরুগুয়ের কলোনিয়া থেকে আর্জেন্টিনার বুয়েনস আইরেস পর্যন্ত চলাচল করবে। পরিবেশবান্ধব এই যানটি নৌ পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে বলে প্রত্যাশা উরুগুয়ে সরকারের।