বেসরকারি শিক্ষক নিবন্ধন
ভুল চাহিদা দিয়ে ফেঁসে যাচ্ছেন ২৩৭ প্রতিষ্ঠানের প্রধান, এমপিও বন্ধের তালিকায় যারা

ভুল চাহিদা দিয়ে ফেঁসে যাচ্ছেন ২৩৭ প্রতিষ্ঠানের প্রধান, এমপিও বন্ধের তালিকায় যারা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের ভুল তথ্য বা ত্রুটিপূর্ণ চাহিদা দেওয়া ২৩৭টি প্রতিষ্ঠানপ্রধানের এমপিও (Monthly Pay Order) বন্ধ করতে যাচ্ছে সরকার। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)-এর মাধ্যমে শিক্ষক নিয়োগের ই-রিকুজিশনে এই অনিয়ম ধরা পড়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করা হয়েছে (Incorrect E-Requisition: MPO Suspension Notice Issued to 237 Institution Heads by DSHE)।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (Headmaster) ও সহকারী প্রধান (Assistant Headmaster) নিয়োগের অনলাইন আবেদন আজ (শনিবার, ২৮ মার্চ) থেকে শুরু হয়েছে। গত ২৫ মার্চ প্রকাশিত এই সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য প্রার্থীদের কাছ থেকে পুনরায় আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ এপ্রিল পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, ষষ্ঠ নিয়োগ সুপারিশ কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক আয়োজিত ষষ্ঠ নিয়োগ সুপারিশ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এনটিআরসিএর নতুন চেয়ারম্যান মফিজুর রহমান

এনটিআরসিএর নতুন চেয়ারম্যান মফিজুর রহমান

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মাদ মফিজুর রহমান। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর)  জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।