৪৫তম বিসিএসের ২৬৮ সহকারী কমিশনারকে বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত
৪৫তম বিসিএস পরীক্ষার ফলের ভিত্তিতে নিয়োগ পাওয়া ২৬৮ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের সহকারী কমিশনারকে শিক্ষানবিশ হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করেছে সরকার। আজ (রোববার, ২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।