বিশ্বজিৎ দাস হত্যা মামলায় দ্রুত শুনানি চায় রাষ্ট্রপক্ষ
রাজধানীর পুরান ঢাকায় নিহত দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আপিল বিভাগে দ্রুত শুনানি করতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।