তরুণদের মেধার মূল্যায়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘মেধাস্বত্ব ও ক্রীড়া; প্রস্তুত হও, শুরু করো, উদ্ভাবন করো’। দিবসটি উপলক্ষে আজ শনিবার (২৫ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন।