প্রথম আলো ও ডেইলি স্টারের ঘটনায় চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর পুড়িয়ে দেয়া ভবনে প্রথম আলোর আক্রান্ত ও অগ্নিদগ্ধ ভবন নিয়ে একটি শিল্প আয়োজন শীর্ষক বিশেষ প্রদর্শনী ঘুরে দেখার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন তিনি।