
ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড় সেনইয়ারের তাণ্ডব; প্রাণ হারিয়েছে ৭ শতাংশ ওরাংওটাং
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে মাত্র চার দিনের অতিবৃষ্টি ও ভূমিধসে বিশ্বের অন্যতম বিপন্ন ও বিরল প্রজাতির ওরাংওটাং বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বুধবার প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, গত নভেম্বরে ঘূর্ণিঝড় সেনইয়ারের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ৫৮টি ‘টাপানুলি’ ওরাংওটাং মারা গেছে। এটি এই প্রজাতির মোট সংখ্যার প্রায় ৭ শতাংশ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিলুপ্তির পথে পাথরঘাটার দেড়শ বছরের পুরনো পুকুর!
উপকূলীয় উপজেলা পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামে দীর্ঘ দেড়শ বছরের পুরনো একটি পুকুর এখন বিলুপ্তির পথে। এক সময় এ পুকুরটিই ছিল কয়েক হাজার মানুষের সুপেয় পানির একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘ কয়েক দশক ধরে সংস্কার ও পুনঃখনন না করায় বর্তমানে পুকুরটি পরিত্যক্ত হয়ে পড়েছে। ফলে তীব্র পানি সংকটে পড়েছে এখানকার প্রায় দেড় হাজার মানুষ।

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি চেয়ারম্যান
নিজ দল বিলুপ্তি করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিএনপিতে যোগ দেন।

গ্রিসের জলপ্রপাতে ১শ' টনেরও বেশি মরা মাছ
প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিলুপ্তির পথে গ্রিসের মিঠা পানির মাছ। গেল বৃহস্পতিবার বন্দর নগরী ভলোসের একটি জলপ্রপাত থেকে একশো টনেরও বেশি মরা মাছ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। পচা মাছের দুর্গন্ধ ছড়াতে শুরু করায় ক্ষতির মুখে পর্যটনখাতও। দর্শণার্থীদের ধরে রাখতে বেগ পেতে হচ্ছে হোটেল মালিকদের। পরিবেশবিদরা বলছেন, বন্যার কারণে মিঠা পানির মাছ সমুদ্রের পানির সংস্পর্শে আসায় এই মড়ক লেগেছে।

চাহিদা কমায় বিলুপ্তির পথে কাঁসাশিল্প
যশোরে প্লাস্টিক-মেলামাইন আর সিরামিকের দখলে কাঁসার বাজার