বিমানবাহিনী জাদুঘর
ছুটিতে মেট্রোরেলে ঘুরে আসুন বিমানবাহিনী জাদুঘর: টিকিট, সময়সূচি ও রাইডের খরচসহ বিস্তারিত

ছুটিতে মেট্রোরেলে ঘুরে আসুন বিমানবাহিনী জাদুঘর: টিকিট, সময়সূচি ও রাইডের খরচসহ বিস্তারিত

ইট-পাথরের ব্যস্ত ঢাকা শহরে ছুটির দিনে পরিবার, প্রিয়জন কিংবা শিশুদের নিয়ে একটু খোলামেলা পরিবেশে ঘোরার মতো জায়গার বড্ড অভাব। তবে শহরের একদম কেন্দ্রবিন্দুতে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বর্তমানে ঢাকার অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র হয়ে উঠেছে আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর (Bangladesh Air Force Museum)। বিশেষ করে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে ছুটির দিনে পরিবার ও শিশুদের নিয়ে ঘোরার জন্য এটি একটি আদর্শ দর্শনীয় স্থান।