ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপির সম্ভাব্য স্থান পরিদর্শন
প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপনের জন্য সম্ভাব্য দুটি স্থান পরিদর্শন করা হয়েছে। আজ (শনিবার, ৪ জুলাই) দুপুরে নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন এলাকার বাদেকল্পা ও উজান বাড়েরা এলাকায় সম্ভাব্য স্থান দুটি পরিদর্শন করেন সংশ্লিষ্টরা।