বিবাহ তালাক
ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী

ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প কার্যকর করতে পারলে ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাক এর মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস এবং বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।