রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুর প্রকল্প বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছেছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সড়কপথে আজ (শনিবার, ৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে এ চালান রূপপুর প্রকল্প অভ্যন্তরে প্রবেশ করে।