বান্দরবানে বিদ্যুতের তারের ফাঁদে গৃহবধূর মৃত্যু
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফসল রক্ষায় বসানো বিদ্যুতের তারের ফাঁদে পড়ে রুবি আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৯ মে) সকালে ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী গ্রামে এ ঘটনা ঘটে।