বিদ্যুতের খুঁটি
কালবৈশাখিতে কুমিল্লার ১৭ উপজেলার বৈদ্যুতিক সংযোগ ক্ষতিগ্রস্ত

কালবৈশাখিতে কুমিল্লার ১৭ উপজেলার বৈদ্যুতিক সংযোগ ক্ষতিগ্রস্ত

কালবৈশাখি ঝড়ে কুমিল্লা জেলার ১৭টি উপজেলাতেই বৈদ্যুতিক সংযোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলের উপজেলাগুলো। ঝড়ো বাতাসে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে, ট্রান্সফরমার ও মিটার নষ্ট হয়; ফলে অনেক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা, কোথাও আবার টানা দুই দিন বিদ্যুৎবিচ্ছিন্ন থাকতে হচ্ছে গ্রাহকদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

ফরিদপুরের বাখুন্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৩৩

ফরিদপুরের বাখুন্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৩৩

ফরিদপুরের বাখুন্ডা এলাকায় বাস খাদে পড়ে বাবা-ছেলেসহ ৭ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় অন্তত ৩৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা শরিফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।