Recent event
বিতরণ
ভোলায় সরকারি চাল বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ

ভোলায় সরকারি চাল বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ

ভোলায় সরকারি চাল নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। বরাদ্দের অর্ধেক পরিমাণ চাল পাচ্ছেন না উপকারভোগীরা। অভিযোগ রয়েছে, সহায়তার চাল যারা পাচ্ছেন তাদের অধিকাংশই রাজনৈতিক দলের নেতাকর্মী। এ অবস্থায় অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

কুষ্টিয়ায় সরকারি উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

কুষ্টিয়ায় সরকারি উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

কুষ্টিয়ায় সরকারি উদ্যোগে জেলার বিভিন্ন ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। আজ (বুধবার, ৪ জুন) বেলা ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

বই ঘাটতি নিয়েই নোয়াখালীতে নতুন শিক্ষাবর্ষ শুরু ক্ষুদে শিক্ষার্থীদের

বই ঘাটতি নিয়েই নোয়াখালীতে নতুন শিক্ষাবর্ষ শুরু ক্ষুদে শিক্ষার্থীদের

বছরের প্রথম দিনে ক্ষুদে শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল নোয়াখালীর প্রাথমিক বিদ্যালয়গুলো। নতুন বছরের শুরুর দিনেই নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে উঠেছিল তারা। এ বছর বইয়ের কাগজ ও ছাপার মানও অন্য বছরের থেকে তুলনামূলক ভালো বলে মনে করছেন অভিভাবকরা। তবে প্রাথমিক পর্যায়ে জেলার মোট চাহিদার অর্ধেক শিক্ষার্থী, মাদ্রাসা পর্যায়ের অধিকাংশ শিক্ষার্থী নতুন বই হাতে পান নি। মাধ্যমিক পর্যায়ের কোনো শিক্ষার্থীর হাতেই বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেয়া হয়নি। তবে আগামী দু-এক সপ্তাহের ভেতরেই বাদ পড়া শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবেন বলে জানান সংশ্লিষ্টরা।