লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজের মৃত্যু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (শুক্রবার, ২ অক্টোবর) একাধিক দায়িত্বশীল সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে লন্ডনে তার মৃত্যুর কারণ, বয়স এবং শেষ সময়ের অন্যান্য বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।