জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
সারা দেশে জন্ম ও মৃত্যুনিবন্ধনের অনলাইনভিত্তিক কেন্দ্রীয় সার্ভার ‘বিডিআরআইএস’ (BDRIS online software maintenance update) রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা সাত দিন জন্ম ও মৃত্যুনিবন্ধন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সাময়িক স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে (Birth and Death Registration Service Closed for 7 Days)।