বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়: ভারতের ইসিকে মমতা
গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনকে উদাহরণ হিসেবে তুলে ধরে ভারতের নির্বাচন কমিশনকে (ইসিআই) লক্ষ্য করে এবার জোরালো আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সচিবালয় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেখুন, বাংলাদেশ কত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করেছে। সবাই ভেবেছিল সেখানে সহিংসতা হবে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই হয়েছে।