
সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, গতকাল (সোমবার, ৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম সরকারের বিরুদ্ধে স্লোগান নিয়ে মাঠে নেমে গেছেন। কার বিরুদ্ধে স্লোগান দেন? এ সরকার একটা নির্বাচিত সরকার। আপনারা ভাববেন না যে এ সরকার আওয়ামী লীগের মতো রাতের অন্ধকারের ভোটের সরকার। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নির্বাচন না দিলে সরকারের প্রতি সমর্থন দীর্ঘস্থায়ী হবে না: আমীর খসরু
নির্বাচন না দিলে সরকারের প্রতি সমর্থন দীর্ঘস্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনায় বাংলাদেশ জন অধিকার পার্টির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে একথা বলেন তিনি।

‘প্রতিবেশী বন্ধুর কাছ থেকে সুবিধা নিতে চায় ভারত’
প্রতিবেশী বন্ধুর কাছ থেকে সুবিধা নিতে চায় ভারত, তাই সব দেশ ভারতের বিরুদ্ধে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।