নাচোলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মসজিদের ইমাম নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে খালিদ মুসাব্বির আশিক (৩০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত খালিদ উপজেলার মাক্তাপুরের আব্দুল মালেকের ছেলে।