হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, সড়ক অবরোধ
হবিগঞ্জের ধুলিয়াখাল বাইপাস সড়কে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে জাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ (রোববার, ১০ মে) এ দুর্ঘটনা ঘটে। এরপর প্রায় ঘণ্টাখানেক পৌর বাস টার্মিনাল এলাকায় অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।