বাল্যবিবাহ
নেই শিক্ষা, আছে বাল্যবিবাহ: পদ্মা চরের ৯৫ শতাংশ শিশু হারিয়ে যাচ্ছে শৈশবেই

নেই শিক্ষা, আছে বাল্যবিবাহ: পদ্মা চরের ৯৫ শতাংশ শিশু হারিয়ে যাচ্ছে শৈশবেই

একটি উচ্চ মাধ্যমিক স্কুলের অভাবে রাজশাহীর চর মাঝারদিয়ায় ৯৫ ভাগ শিশু শিকার হচ্ছে বাল্যবিয়ের। প্রাথমিকের গণ্ডি পেরুলেই মেয়েকে বিয়ে দেয়া ‘নিরাপদ’ মনে করছেন চরের অভিভাবকরা। বাল্যবিয়ে প্রতিরোধে তেমন সরকারি কার্যক্রম চোখে পড়ে না পদ্মার চরে। বাল্যবিয়ে প্রতিরোধে শহরের দপ্তরগুলোতে চলে সভা-সেমিনার-প্রচারাভিযান।

৬৬০ প্রতিরোধ কমিটি; তিন বছরে নীলফামারীতে ঠেকানো গেছে মাত্র ১১ বাল্যবিবাহ

৬৬০ প্রতিরোধ কমিটি; তিন বছরে নীলফামারীতে ঠেকানো গেছে মাত্র ১১ বাল্যবিবাহ

নীলফামারীতে বাল্যবিয়ের হার ৪২ দশমিক ৪ শতাংশ। জেলায় প্রতিরোধ কমিটি রয়েছে ৬৬০টি। যদিও গত তিন বছরে বন্ধ হয়েছে মাত্র ১১টি। সরকারি কমিটির পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করলেও কিছুতেই কমছে না এই সামাজিক ব্যাধি। স্থানীয়দের অভিযোগ, পারিবারিক অস্বচ্ছলতা, নিরাপত্তাহীনতা, অসচেতনতা অনেক ক্ষেত্রে বাল্যবিবাহে সহায়ক হচ্ছে।

বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলকের উদ্যোগ সরকারের

বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলকের উদ্যোগ সরকারের

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানিয়েছেন, বাল্যবিবাহ প্রতিরোধে বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল বা কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহার বাধ্যতামূলক করতে সরকার ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে।

তালেবানের নারীবিদ্বেষী নীতি: ২০৩০ সালের মধ্যে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে লাখ লাখ নারী

তালেবানের নারীবিদ্বেষী নীতি: ২০৩০ সালের মধ্যে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে লাখ লাখ নারী

চিকিৎসক, প্রকৌশলীসহ অন্যান্য বড় পেশায় ক্যারিয়ার গঠনের সুযোগ থাকলেও, তালেবান সরকারের বাধায় তা থেকে বঞ্চিত হচ্ছে আফগানিস্তানের লাখ লাখ নারী। এমনকি তাদের উচ্চশিক্ষার পথকে সংকুচিত করতে বেশিরভাগ স্টুডেন্ট ভিসার ওপরও বিধিনিষেধ আরোপ করেছে তালেবান। জাতিসংঘ বলছে, শাসকদলের অব্যাহত নারীবিদ্বেমূলক নীতির কারণে ২০৩০ সাল নাগাদ প্রাথমিক পরবর্তী শিক্ষা থেকে বঞ্চিত হবে আফগানিস্তানে ২০ লাখেরও বেশি নারী। আর একই সময়ে স্বাস্থ্যকর্মী ও শিক্ষকতা পেশা গ্রহণ থেকে বঞ্চিত হবে অন্তত ২৫ হাজার নারী।

বাল্যবিবাহের আইন থাকলেও প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

বাল্যবিবাহের আইন থাকলেও প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

বাল্যবিবাহের আইন আছে, তবে আইনের প্রয়োগ নিয়ে প্রশ্নও রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন। আজ (সোমবার, ৬ এপ্রিল) রাজধানীর গুলশানের লেকশোরে নারী ও শিশু অধিকার সুরক্ষা ও অভিভুক্তিমূলক নির্বাচনি ইশতেহার অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন।

আদালত চত্বরে ভুয়া কাজী ও বাল্যবিবাহ চক্রের বিরুদ্ধে অভিযান

আদালত চত্বরে ভুয়া কাজী ও বাল্যবিবাহ চক্রের বিরুদ্ধে অভিযান

মানিকগঞ্জ আদালত চত্বরে ভুয়া কাজী ও বাল্যবিবাহ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় ভুয়া কাবিননামা, নিকাহ রেজিস্টার বইসহ বিভিন্ন আলামত জব্দ এবং একজন শিক্ষানবিশ আইনজীবীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

নেত্রকোণায় নারীর অধিকার ইস্যুতে লোকগীতি ও পথনাটক

নেত্রকোণায় নারীর অধিকার ইস্যুতে লোকগীতি ও পথনাটক

নেত্রকোণায় নারীর অধিকার নিশ্চিত এবং নারীদের প্রতি বৈষম্য নিরাসনে লোকগীতি ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদরের মাহমুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ নারী প্রগতি সংঘ এই অনুষ্ঠানের আয়োজন করে।