মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বালু ব্যবসাকে কেন্দ্র করে মিরাজ হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (শুক্রবার, ৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে।