
দক্ষিণ লোহিত সাগরের গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপে নিজেদের নিয়ন্ত্রণ— হুথি বিদ্রোহীদের দাবি
দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক জলপথটির নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করলো গোষ্ঠীটি।

বাব আল মান্দেব প্রণালি নিয়ন্ত্রণের দাবি হুথি বিদ্রোহীদের
সরকারি বাহিনী হটিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল মান্দেব প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এছাড়া মোখা, জুকারসহ ইয়েমেনের ছয়টি শহর নিয়ন্ত্রণে নেয়ারও দাবি জানায় তারা।

হুথিদের হুমকি; বাব আল-মান্দেব বন্ধের শঙ্কা
হরমুজ প্রণালির পর এবার অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট বাব আল-মান্দেব প্রণালি বন্ধ হওয়ার মুখে। ইরান-যুদ্ধের জেরে ইয়েমেনের হুথি গোষ্ঠী প্রণালিটি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে। বাব আল-মান্দেব এডেন উপসাগরকে আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ সরবরাহ এই প্রণালি দিয়ে হয়। কৌশলগত কারণে বাব আল-মান্দেব এখন ইরানের আরেকটি তুরুপের তাস হয়ে উঠেছে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে।