
বাব আল-মান্দেবে হুথি নিয়ন্ত্রণ: লোহিত সাগরে সংঘাত ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা
গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে হুথি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর, লোহিত সাগরের গুরুত্ব চেকপয়েন্টগুলোতে বিদ্রোহী গোষ্ঠীটির সঙ্গে সৌদি বাহিনীর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সংঘাতে হস্তক্ষেপ করা থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকার আহ্বান জানিয়েছে হুথিরা, এমন দাবি মার্কিন প্রেসিডেন্টের। অন্যদিকে, হুথিদের আকস্মিক এই উত্থানকে 'ঐশ্বরিক বিজয়' বলে আখ্যা দিচ্ছে তেহরান; যদিও সৌদি আরবের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চান না ইরানের প্রেসিডেন্ট। এদিকে, হরমুজের কেশম দ্বীপে একটি ইরানি তেলের ট্যাঙ্কারে হামলায় অন্তত একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও তিনজন।

তেল সরবরাহে নতুন সংকট; হরমুজের পর এবার ঝুঁকিতে বাব আল-মান্দেব
হরমুজ প্রণালির পর এখন বড় ধরনের ঝুঁকিতে বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ আরেকটি নৌপথ। ইরান-সমর্থিত হুথিদের তৎপরতায় হুমকির মুখে পড়েছে লোহিত সাগরের প্রবেশমুখের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি। এরইমধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখলে নিয়েছে হুথিরা। এতে মধ্যপ্রাচ্য থেকে এশিয়ায় তেল সরবরাহে তৈরি হয়েছে নতুন সংকট। বাড়ছে তেলের দাম। আর তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক মূল্যস্ফীতিতেও।

লোহিত সাগরে জাহাজ মাসুল চালুর পরিকল্পনা নেই ইয়েমেনের হুথিদের
লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর কোনো ধরনের মাসুল বা কর বসানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ (শনিবার, ১ আগস্ট) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, এই জলপথ দিয়ে জাহাজ চলাচল এখনো আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান অবরোধ পরিকল্পনা থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব
সৌদি আরব মরুভূমি পেরিয়ে লোহিত সাগরে পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল পাঠিয়ে নিজের রপ্তানি বাড়াতে সক্ষম হয়েছে, যদিও এসময়ে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ বহাল ছিল। তবে লোহিত সাগরের প্রস্থানপথও বন্ধ হয়ে গেলে ওই সরবরাহ ঝুঁকিতে পড়তে পারে বলে উদ্বিগ্ন রয়েছে রিয়াদ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।