
নিরাপত্তা সংকটে মধ্যপ্রাচ্য; শান্তি ফেরানোর উপায় কী?
ইরানের পারমাণবিক কর্মসূচির বিকাশ, আঞ্চলিক প্রভাব বৃদ্ধ; উপসাগরীয় দেশগুলোর যুক্তরাষ্ট্রকেন্দ্রিক নিরাপত্তা-বলয়; হরমুজ প্রণালি, বাব আল-মানদেব, লোহিত সাগরে নৌ চলাচলে বাধা; প্রক্সি সংঘাতের বিস্তার- এমন বেশকিছু জটিল পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে বৈশ্বিক নিরাপত্তার অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত করেছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনার কার্যকর উপায় কী? এমন প্রশ্নের উত্তরে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্যে উঠে এসেছে নানা মতভেদ ও সম্ভাব্য সমাধানের পথ।

ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ; মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কা
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা শনিবার কয়েক মাস পর প্রথমবার ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যুদ্ধটি ইতিমধ্যে বিভিন্ন ফ্রন্টে চলার মধ্যে হুথিদের প্রবেশকে ‘গুরুতর ও গভীরভাবে উদ্বেগজনক উত্তেজনা বৃদ্ধি’ বলে মন্তব্য করেছেন চ্যাথাম হাউসের গবেষণা ফেলো ফারিয়া আল-মুস্লিমি। এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।