বান্দরবানে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু
বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় আগুনে পুড়ে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১২ এপ্রিল) দুপুরে বালাঘাটার ফথোয়াইঅং কারবারিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম হ্লানুচিং মারমা (৪৬)। তিনি ওই পাড়ার বাসিন্দা মেদোক মার্মার মেয়ে।