
ঈদ ও তার পরদিন বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশ করা যাবে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ ও তার পরদিন বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৪টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভ্রমণ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে পর্যটকদের জনপ্রতি ২০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে। আজ (সোমবার, ২৫ মে) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং পর্বত
বান্দরবান জেলার রুমা উপজেলার পর্যটন কেন্দ্র কেওক্রাডং পর্বত আগামীকাল (বুধবার, ১ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। গতকাল বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বান্দরবান আ. লীগ কার্যালয়কে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা
শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়কে ৩৬ জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান পার্বত্য জেলা।

সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত
বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) গোপন আস্তানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। চলমান এ অভিযানে এখন পর্যন্ত তিনজন কেএনএ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।