বিশ্বকাপ ও বাণিজ্যিক প্রচারণা চলছে সমান তালে, ব্র্যান্ডিংয়ে নানা কৌশল
বিশ্বকাপ ফুটবল শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ নয়; বরং এর সঙ্গে জড়িয়ে গেছে বিশেষ ভোক্তা শ্রেণি আর বাণিজ্যিক প্রচারণার নানা কৌশল। গ্রেটেস্ট শো অন আর্থের ঢেউ লেগেছে চীনের সাংহাইয়ের অর্থনীতিতে, সেবা আর পণ্যের বিপরীতে পাল্লা দিয়ে বাড়ছে গ্রাহক। আবার ওয়ার্ল্ডকাপ থিমের ফ্রি ব্রেসলেট বিলি করে সৃজনশীল উপায়ে নিজেদের ব্র্যান্ডিং করছে বিশ্বকাপের অন্যতম স্পন্সর ‘ব্যাংক অব আমেরিকা’।