দেশে বন্ধ হচ্ছে টু-জি নেটওয়ার্ক? ঝুঁকিতে ৬ কোটি বাটন ফোন
বাংলাদেশে মোবাইল যোগাযোগের ক্ষেত্রে একটি বড় পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। আগামী তিন বছরের মধ্যে দেশ থেকে ধাপে ধাপে বিদায় নিতে যাচ্ছে ২জি নেটওয়ার্ক (2G network shutdown roadmap Bangladesh)। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) গৃহীত এই নতুন সিদ্ধান্তের ফলে ২০২৯ সালের পর থেকে প্রচলিত ২জি বাটন ফোন আর কাজ করবে না (2G Network Phase Out in Bangladesh)। এর ফলে দেশের নেটওয়ার্কে যুক্ত থাকা প্রায় ৬ কোটি টুজি হ্যান্ডসেট (6 crore 2G button phones in Bangladesh) পুরোপুরি অকার্যকর হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।