বাজেট বরাদ্দ

জুলাই থেকে ৩০০ ক্রীড়াবিদের ভাতা বন্ধ; বিলম্বের কারণ জানাল ক্রীড়া মন্ত্রণালয়
বিভিন্ন ইভেন্টে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখা ৩০০ জন ক্রীড়াবিদকে মাসিক ১ লাখ টাকা করে ক্রীড়া ভাতা দেওয়া শুরু হয় গত এপ্রিল মাস থেকে। তবে গত জুলাই মাস থেকে আটকে আছে এসব ক্রীড়াবিদদের প্রাপ্ত ভাতা। এবার এক বিবৃতির মাধ্যমে ভাতা দেয়ায় বিলম্বের কারণ জানালো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সব খাতেই সর্বোচ্চ বরাদ্দ দেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
বর্তমান সরকার হাসপাতাল, স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষা, কৃষি, সমাজসেবা ও সামরিক খাতসহ সব খাতেই সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, ‘আমরা একটি শূন্য অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছি। তারপরও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের সরকার এই দেশকে উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি খাতকে উজ্জীবিত করার লক্ষ্যে কাজ করছে, বাজেটে যার প্রতিফলন ঘটেছে।’