বাংলার শারদীয় দুর্গাপূজা

দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা (Durga Puja Festival 2026)। প্রতি বছরের মতো ২০২৬ সালেও দুর্গাপূজা উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ব্যবস্থা রয়েছে। তবে ছুটির ক্যালেন্ডার ও নিয়ম অনুযায়ী সব শ্রেণি-পেশার মানুষের ছুটির দিনক্ষণ এক নয় (Durga Puja Holiday List 2026 BD)।

মহালয়ার মধ্য দিয়ে সূচনা হলো দেবীপক্ষের
মহালয়ার মধ্য দিয়ে সূচনা হয়েছে দেবীপক্ষের। পূজার মূল আনুষ্ঠানিকতা ৯ অক্টোবর ষষ্ঠীপূজা ও দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হলেও, আগামী এক সপ্তাহ উৎসবে মেতে থাকবেন কলকাতাবাসী। মণ্ডপ ও দেবীর সাজসজ্জায় বৈচিত্র্যের জন্য পশ্চিম বাংলার শারদীয় দুর্গাপূজার সুনাম বিশ্বজোড়া। এবারও তার ব্যতিক্রম হয়নি। মৌলিক ভাবনা, আলোকসজ্জা, অভিনব প্রতিমা- নানা চমক থাকছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়।