বাংলাদেশ-মার্কিন ‘স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলে সংসদে রুমিন ফারহানার প্রস্তাব
বাংলাদেশ-মার্কিন ‘স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিল করতে সংসদে উত্থাপনের প্রস্তাব করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন আজ (বুধবার, ২৯ এপ্রিল) সকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ প্রস্তাব করেন তিনি।