Recent event
বাংলাদেশ ছাত্র ফেডারেশন
টাঙ্গাইলে জুলাই শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

টাঙ্গাইলে জুলাই শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থানের সকল বীর শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখা। এতে সাধারণ ছাত্র-জনতা, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংহতি প্রকাশ করে। আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) রাতে ‘রক্তে লেখা ইতিহাস ভুলিনি আমরা, মোমশিখায় প্রজ্বলিত হোক স্মৃতির আগুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।

টাঙ্গাইলে ফুল দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা

টাঙ্গাইলে ফুল দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা। আজ (মঙ্গলবার, ১ জুলাই) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।