নতুন ১০ উড়োজাহাজ কিনছে সরকার; এয়ারবাসের সঙ্গে চুক্তি আজ
বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। আজ (বুধবার, ৭ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ারবাসের মধ্যে এ চুক্তি হবে।