
ইউজিসি চেয়ারম্যান হলেন মামুন আহমেদ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। আজ (সোমবার, ১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ওবায়দুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। আজ (সোমবার, ১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ওবায়দুল ইসলাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। আজ (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। তাকে চার বছর মেয়াদে রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিন নিয়োগ দেন।