তাঁতিদের জন্য সুতা, রং ও কাঁচামাল সরবরাহ সহজ করার সুপারিশ
প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি গঠন অথবা ডিলার নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ (শনিবার, ২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান মিয়া।