
চাঁপাইনবাবগঞ্জে নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, বিপাকে কৃষকরা
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ভয়াবহভাবে নিচে নেমে যাচ্ছে। এতে বিশুদ্ধ পানিসহ ফসল উৎপাদনে চরম অনিশ্চয়তার শঙ্কা দেখা দিয়েছে। টিউবওয়েলে পানি না থাকায় খাবার পানি সংগ্রহে প্রতিদিন অনেক দূরের পথ পাড়ি দিতে হচ্ছে সাধারণ মানুষকে। পানির সংকট কাটাতে বিভিন্ন উদ্যোগ নেয়ার দাবি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের। অন্যদিকে, পানি সংকট মোকাবিলায় ধান চাষ সীমিত করে রবিশস্য আবাদে কৃষকদের উৎসাহিত করছে কৃষি বিভাগ।

ভূগর্ভস্থ পানির সংকটে বিপাকে চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা
চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানির তীব্র সংকটে বিপাকে কৃষকরা। সেচ নির্ভর চলতি মৌসুমে ধান চাষে এই সংকট আরও তীব্র। এমন পরিস্থিতিতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, বেশি পানি ব্যবহার হয় এমন ফসল চাষাবাদ কমানোর পরামর্শ দিয়েছে। এমন উদ্যোগে ধান উৎপাদন কমার শঙ্কা স্থানীয়দের। কৃষি বিভাগ বলছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানির ব্যবহার নিশ্চিতেই নেয়া হয়েছে এমন উদ্যোগ।