নেপালে হিমবাহ ধসের পেছনে কী ভূমিকম্প, সামনে এলো যেসব তথ্য
নেপালের রাসুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ভোটে কোশি নদীর আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ জন, যাদের বড় অংশই বিদেশি পর্যটক। উদ্ধার করা হয়েছে ৮৮ জনকে। প্রতিকূল আবহাওয়া ও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় তল্লাশি অভিযান ব্যাহত হচ্ছে। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, ৩৮৪ জনের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর ৩২ জন সদস্য।