
টানা ৩ দিনের ছুটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান
দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য খুশির খবর নিয়ে আসছে আগামী সপ্তাহ। বাৎসরিক ছুটির তালিকা (Annual Holiday List) অনুযায়ী, আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সাপ্তাহিক ছুটিসহ এই বন্ধের পরিমাণ দাঁড়াচ্ছে টানা ৫ দিনে।

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু: কতদিনের দীর্ঘ বন্ধ পেল শিক্ষার্থীরা, স্কুল-কলেজ ও মাদরাসা খুলবে যেদিন
অবশেষে অবসান হলো সকল জল্পনা-কল্পনার। দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য শুরু হলো বছরের দীর্ঘতম অবকাশ। পবিত্র রমজান (Holy Ramadan), শবেকদর (Shab-e-Qadr), জুমাতুল বিদা (Jumatul Wida) এবং ঈদুল ফিতর (Eid-ul-Fitr) উপলক্ষে আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) থেকে একযোগে বন্ধ হয়ে যাচ্ছে দেশের সকল স্কুল ও কলেজ।

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি ২০২৬: কলেজে শুরু, স্কুল কবে বন্ধ?
পবিত্র রমজান (Holy Ramadan) উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির (School College Ramadan Vacation 2026) ডামাডোল শুরু হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি-বেসরকারি কলেজে ৩৯ দিনের দীর্ঘ ছুটি শুরু হলেও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির সূচিতে ভিন্নতা দেখা গেছে।

টানা ৪৬ দিনের দীর্ঘ ছুটিতে দেশের সব মাদ্রাসা, শুরু যেদিন থেকে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশের সব মাদ্রাসা টানা ৪৬ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা (Holiday List) অনুযায়ী, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ছুটি চলবে মার্চ মাসের শেষ পর্যন্ত। দীর্ঘ দেড় মাসের এই ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের শ্রেণি কার্যক্রম সচল থাকবে না।

ফের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি, কবে থেকে শুরু?
ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (Educational Institutions) দীর্ঘ ছুটির আমেজ শুরু হতে যাচ্ছে। মাসের শুরুতে মাঘী পূর্ণিমা এবং ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত (Shab-e-Barat) উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার পর, এবার আসছে টানা পাঁচ দিনের বিশাল ছুটি। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজে ক্লাস বন্ধ থাকবে।

স্কুল-কলেজে ফেব্রুয়ারি জুড়ে ছুটির আমেজ, কবে কতদিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান জেনে নিন
নতুন বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি শুরু হয়েছে ছুটির আমেজ দিয়ে। আজ (রোববার, ০১ ফেব্রুয়ারি) মাঘী পূর্ণিমা (Maghi Purnima) উপলক্ষে দেশের সব স্কুল-কলেজে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। এটি চলতি বছরের শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় বড় ছুটি। তবে শিক্ষার্থীদের জন্য খুশির খবর হলো, এই মাসেই আরও বেশ কয়েকবার টানা ছুটির সুযোগ রয়েছে।

মিয়ানমারে রেকর্ড তাপমাত্রা ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস
৫৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে মিয়ানমার। সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাস পার করছে দক্ষিণপূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ। প্রাণহানির সঙ্গে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। অসহনীয় গরমে বাংলাদেশসহ এশিয়ার ৫টি দেশ বাধ্য হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে।

দু'একদিনের মধ্যে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত
দুই-একদিনের মধ্যে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। আজ (রোববার, ২৮ জুলাই) এখন টিভিকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

উপকূলীয় ১৯ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা
ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় ১৯ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে আশ্রয়কেন্দ্র ব্যবহারের জন্য এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শনিবার ২৫ জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, রংপুরের চার ও ঢাকা বিভাগের দুই জেলাসহ মোট ২৫টি জেলায় আগামীকাল (শনিবার, ৪ মে) স্কুল, কলেজ-মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ (শুক্রবার, ৩ মে) এ ঘোষণা দেয়া হয়েছে।

'কারিকুলামের প্রয়োজনে শুক্রবারেও স্কুল খোলা রাখা হতে পারে'
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কারিকুলামের প্রয়োজনে বিভিন্ন ছুটির কারণে সৃষ্ট লার্নিং গ্যাপ কমাতে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারেও ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত আসতে পারে। আজ (মঙ্গলবার, ৩০ এপ্রিল) সচিবালয়ে চলমান তাপপ্রবাহে হাইকোর্টের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

'কয়েক জেলার তাপমাত্রার কারণে পুরো দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যৌক্তিক নয়'
কয়েকটি জেলার তাপমাত্রার কারণে পুরো দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তবে কোনো অঞ্চলে তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপর গেলে সেখানকার শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অবস্থা বুঝে ব্যবস্থা নেবে বলেও জানিছেন তিনি।