বনলতা এক্সপ্রেস
রাষ্ট্র ধর্ষণ ঠেকাতে পারে না, সিনেমা বন্ধে মদদ দেয় কেন—প্রশ্ন রুমিনের

রাষ্ট্র ধর্ষণ ঠেকাতে পারে না, সিনেমা বন্ধে মদদ দেয় কেন—প্রশ্ন রুমিনের

যে রাষ্ট্র শিশু ধর্ষণ ও বলাৎকার ঠেকাতে পারে না, সেই রাষ্ট্র কীভাবে সিনেমা প্রদর্শন বন্ধে মদদ দেয়—এমন প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। সেই সিনেমা কেন বন্ধ করে দেয়া হলো? আমি যদি প্রশ্ন করি, যেই রাষ্ট্র ৬ বছরের শিশুকে ধর্ষণ আর বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্র দুর্নীতি, টাকা পাচার আর ব্যাংক লুট বন্ধ করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়?

কন্যা জাইমাকে নিয়ে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী

কন্যা জাইমাকে নিয়ে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী

সিনেমা দেখতে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। এসময় তারা ‘প্রোজেক্ট হেল মেরি’ ছবিটি উপভোগ করেন। সংস্কৃতি ও সুস্থ ধারার সিনেমাকে উৎসাহ দিতেই তার এ উদ্যোগ বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

রেললাইনে হাঁটু পানি; ২ ঘণ্টা বিলম্বে ছাড়লো বনলতা এক্সপ্রেস

রেললাইনে হাঁটু পানি; ২ ঘণ্টা বিলম্বে ছাড়লো বনলতা এক্সপ্রেস

অতিরিক্ত বৃষ্টির কারণে রেললাইনে পানি জমে থাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি দুই ঘণ্টা ১৫ মিনিট বিলম্বে ছেড়েছে।

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল বনলতা এক্সপ্রেস

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল বনলতা এক্সপ্রেস

গাজীপুরে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ১২০০ যাত্রী। আজ (রোববার, ২৬ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় রেললাইন বাঁকা হয়ে গেলে সেখানে লাল পতাকা দেখে দ্রুতগামী ট্রেনটি থামিয়ে দেয় চালক। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।