বজ্রমেঘ চেনার সহজ উপায়: বজ্রপাত থেকে বাঁচতে কখন নিরাপদ আশ্রয়ে যাবেন?
বাংলাদেশে মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রাক-বর্ষার মৌসুমে (Pre-monsoon season) বছরের প্রায় ৩৮ শতাংশ বজ্রঝড় হয়ে থাকে। এই বজ্রপাত মূলত সৃষ্টি হয় বিশেষ এক ধরনের মেঘ থেকে, যাকে বলা হয় বজ্রমেঘ (Thundercloud)। কিন্তু সাধারণ মেঘ আর বজ্রমেঘের পার্থক্য বুঝবেন কীভাবে?