
বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ৪৫৫ কোটি টাকা বকেয়া: কাস্টমস কমিশনার
বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ঢাকা কাস্টমসের ৪৫৫ কোটি টাকা বকেয়া রয়েছে বলে জানান কাস্টমস কমিশনার মো. মসিউর রহমান। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) সকালে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জ্বালানি সংকট ও বকেয়ার চাপ: নবায়নযোগ্য শক্তিতে জোর দিচ্ছে সরকার
দেশে ১৭০০ মিলিয়ন ঘনফুট চাহিদার মধ্যে ২০০ মিলিয়ন গ্যাসের সংকট রয়েছে বলে জানিয়েছেন তিতাসের এমডি শাহনেওয়াজ পারভেজ। গতকাল (বুধবার, ২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে 'জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর' শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানে জ্বালানি মন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোসহ নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে। জবাবদিহিতা নিশ্চিতে খুচরা বিদ্যুৎ বিতরণ বেসরকারি মালিকানায় দিতে চায় সরকার।

কাকরাইল মোড়ে শ্রমিকদের কর্মসূচি প্রত্যাহার
বকেয়া বেতন আদায়ের দাবিতে কাকরাইল মোড়ে আন্দোলনরত শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করেছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার পর শ্রমিকদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ (শনিবার, ১৭ মে) সকাল ৯টায় হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।

অর্ধ কোটি টাকা বিল বকেয়া, মঠবাড়িয়া পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পিরোজপুরের মঠবাড়িয়া প্রথম শ্রেণীর পৌরসভার কাছে ৫৬ লাখ ৫৮ হাজার ৫৩০ টাকা বিদ্যুৎ বিল পাওনা রয়েছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া জোনাল অফিস। পৌরসভার মূল ভবন, পানি পরিশোধনাগার, বহুমুখী বাজার ও সড়ক লাইনসহ বিদ্যুৎ সংযোগের অন্তত ১১টি হিসাব নম্বর রয়েছে বকেয়া বিলের আওতায়।