
ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ‘বহুবার সফর’ করেছে মোসাদ—ইয়োসি কোহেন
ইরানের পার্বত্য এলাকায় অবস্থিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রটি বুঝতে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই স্থাপনায় ‘বহুবার সফর’ করেছে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন সংস্থাটির সাবেক প্রধান ইয়োসি কোহেন। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) গ্যালিলি সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন। তবে কোহেন গোয়েন্দাদের সরাসরি উপস্থিতির কথা বুঝিয়েছেন নাকি দূর থেকে পর্যবেক্ষণের কথা বলেছেন, তা তার বক্তব্যে স্পষ্ট হয়নি। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ফোর্দোতে আবারো হামলা
ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। কিউওএমের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মোর্তেজা হায়দারি বলেন, ফোর্দো পারমাণবিক স্থাপনায় আবারো আক্রমণ করা হয়েছে, তবে হামলার পেছনে কারা ছিল তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

ইরানের ফোর্দোতে ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র
ইরানের অত্যন্ত সুরক্ষিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ছয়টি ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে রোববার (২২ জুন) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।